শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে

গু\লির ক্ষত স্থানে পচন ধরায় হাঁটুর ওপর থেকে পা কেটে ফেলতে হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
41

যশোরের চৌগাছায় পুলিশি হেফাজতে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে দুই ছাত্রশিবির নেতাকে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী মো. রুহুল আমিন। রোববার ট্রাইব্যুনাল-১ এ তিনি জবানবন্দি দিতে গিয়ে জানান, ২০১৬ সালে আটকের পর তৎকালীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে তাদের হাঁটুতে গুলি করা হয়। গুলির ক্ষতস্থান বালু দিয়ে বেঁধে অবহেলার সঙ্গে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল, যার ফলে পরবর্তীতে সংক্রমণের কারণে উভয়েরই হাঁটুর ওপর থেকে পা কেটে ফেলতে হয়।

সাক্ষ্য প্রদানকালে রুহুল আমিন জানান, গ্রেফতারের পর পুলিশ হেফাজতে থাকাকালে এসপি ও ওসির উপস্থিতিতেই তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। রাজনৈতিক পরিচয় জানার পর তৎকালীন এসপি আনিসুর রহমানের নির্দেশে এবং ওসি মশিউর রহমানের উপস্থিতিতে এই পরিকল্পিত ‘ফায়ার’ করা হয়। জবানবন্দিতে তিনি ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের নাম উল্লেখ করেন এবং তাদের নির্মমতার বর্ণনা দিতে গিয়ে ট্রাইব্যুনালের এজলাসে আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য যে, এই মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন এসপি আনিসুর রহমান ও ওসি মশিউর রহমানসহ মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে বর্তমানে তিনজন কারাগারে থাকলেও বাকিরা পলাতক। গত এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আলোচিত মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com