গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের দাখিল করা দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু।জানা গেছে, নওগাঁর বাসিন্দা নাজনীন পারভীন স্বপ্না এই রিটটি দায়ের করেছিলেন। এতে আইন ও বিচার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবদের এবং গুম তদন্ত কমিশনের সভাপতিকে বিবাদী করা হয়েছিল। শুরুতে বিষয়টি অন্য একটি বেঞ্চে উঠলেও সংশ্লিষ্ট বিচারপতি শুনানিতে বিব্রতবোধ করায় তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরবর্তীতে প্রধান বিচারপতি...
1
গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের দাখিল করা দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। রিটকারীর পক্ষে আদালতে শুনানি পরিচালনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু।
জানা গেছে, নওগাঁর বাসিন্দা নাজনীন পারভীন স্বপ্না এই রিটটি দায়ের করেছিলেন। এতে আইন ও বিচার বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবদের এবং গুম তদন্ত কমিশনের সভাপতিকে বিবাদী করা হয়েছিল। শুরুতে বিষয়টি অন্য একটি বেঞ্চে উঠলেও সংশ্লিষ্ট বিচারপতি শুনানিতে বিব্রতবোধ করায় তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরবর্তীতে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বর্তমান বেঞ্চে প্রেরণ করেন।