মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
নাটোরে সিংড়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরিফের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা নিয়ে ‘আলাপন’ অনুষ্ঠান ইবিতে ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ডিসি গোল্ডকাপ ফুটবল: নকলাকে হারিয়ে ফাইনালে শেরপুর সদর নাটোরের গুরুদাসপুরে কাতার চ্যারিটির উদ্যোগে ২১ পরিবারের মাঝে জীবিকার উপকরণ বিতরণ গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ১ কুড়িগ্রাম-১ এমপির এপিএসের নামে অপপ্রচার: নাগেশ্বরী থানায় জিডি কাশীরামবেলপুকুর ইউপি নির্বাচন: নারী সদস্য পদপ্রার্থী আরজু আরার ব্যাপক প্রচারণা ও জনসেবার প্রতিশ্রুতি গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৯ শেরপুরে আকিজ গ্রুপের ‘স্পিড’ পান করে তিন জন হাসপাতালে, মান নিয়ে প্রশ্ন শেরপুরে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ, নারীর ক্ষমতায়নে জোর এমপির

ক্রিকেটার সাকিবের বাড়িতে হামলা ও বোমা বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View
45

মাগুরা-১ আসনের সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে শহরের কেশব মোড়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়ির সামনে একাধিক বোমা বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার বাড়ির দোতলার জানালার কাচ ভেঙে যায়।

সাকিব আল হাসানের প্রতিবেশী আহসান হাবিব জানান, রাতে বেশ কয়েকজন যুবক সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সেখানে একাধিক বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া বাড়ির গেটের সামনে পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে ওই যুবকরা। পরে দ্রুত পুলিশ এলে দৌড়ে পালিয়ে যায় তারা।

 

আহসান হাবিব আরও জানান, সাকিব আল হাসানের বাড়িটি হাই-সিকিউরিটিস হওয়ায় হামলাকারী যুবকরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। যে কারণে তারা গেট ভেঙে বাড়ির ভেতরে ঠুকতে পারেনি। তবে তারা বাড়ির সামনে পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। গত বছর ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর ওই বাড়িতে কেউ বসবাস করেন না।

সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, রাত ৯টার দিকে সাকিব আল হাসানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তারা ইটপাটকেল ও একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। তবে তারা ভেতরে প্রবেশ করতে না পারায় বাড়ির সামনে পেট্রোল দিয়ে আগুন ধরানের চেষ্টা করে। কারণ, সেখানে পেট্রোল দিয়ে আগুন ধরানের আলামত পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল, তবে কিছুক্ষণ আগে পুলিশ উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানান ওসি আবদুল্লাহ আল মামুন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com