মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন সংরক্ষিত নারী (৩০৭) আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম (এমপি)। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুর রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম. তাজুল ইসলাম ডালিম। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জলাশয়গুলোতে মাছের বংশবৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে...
9
মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন সংরক্ষিত নারী (৩০৭) আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম (এমপি)।
উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুর রহমান।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম. তাজুল ইসলাম ডালিম।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জলাশয়গুলোতে মাছের বংশবৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পোনা অবমুক্তকরণ শেষে উপস্থিত অতিথিরা জলাশয় ও প্রাকৃতিক উৎসে মৎস্য সম্পদ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।