মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা (৩০৭) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম (এমপি)।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাইফুল ইসলাম প্রামাণিক।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের বর্তমান সভাপতি মোঃ রশিদুল হক সরকার। এসয় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং ছাত্রীদের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট অতিথিদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।