সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দোসরদের কোনো পদ-পদবি দেওয়া যাবে না: নীলফামারীতে মন্ত্রী জাহিদ হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
9

মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি

দলের ভেতরে দোসরদের কোনো পদ-পদবি দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউসে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য বজায় রাখতে হবে। জাতীয় নির্বাচনে যা ঘটেছে, স্থানীয় নির্বাচনে যেন তার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ জন্য নেতাকর্মীদের ঘুরে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

দলের শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান জাহিদ হোসেন।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা নানা চক্রান্ত করে সাময়িক বিপর্যয় ঘটাতে পারে। তবে ত্যাগী নেতাকর্মী ও জনগণের সমর্থনে বিএনপি আবার ঘুরে দাঁড়াবে। রাজনৈতিক সততা ও নেতৃত্বের প্রতি শতভাগ আনুগত্য ছাড়া কোনো রাজনৈতিক লড়াইয়ে জয়ী হওয়া সম্ভব নয়।

মন্ত্রী আরও বলেন, ক্ষমতার দম্ভ পরিহার করে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই হবে দলের মূল শক্তি। শীর্ষ নেতৃত্বের আদর্শ অনুসরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের আচার-ব্যবহার ও কর্মে এমন পরিবর্তন আনতে হবে, যাতে সাধারণ মানুষ দলের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে এক সুরে কথা বলতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপনের প্রসঙ্গ তুলে জাহিদ হোসেন বলেন, তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। তাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। দেশের মানুষ ও উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম এমপি বক্তব্য দেন।

মতবিনিময় শেষে মন্ত্রী নীলফামারী জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com