রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, কনস্টেবলসহ গ্রেফতার ২ প্রথমবার বাংলাদেশে আসলো ‘স্বাদ-গন্ধহীন’ গুজরাটি ইলিশ পাঠাওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ১৮ বছর হলেই আবেদনের সুযোগ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল বুধবার সৈয়দপুরের খাতামধুপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত, কিডনি রোগীদের সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা কুমিল্লায় স্লিপার বাসে আগুন, প্রাণে রক্ষা পেলো যাত্রীরা মাদকের টাকার জন্য মাকে মারধর, বাধা দিতে গিয়ে প্রাণ গেল ভাইয়ের ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত স্কুলে যাওয়ার পর নিখোঁজ, বিদ্যালয়ের পাশের বাড়ির মাটির নিচে মিললো মরদেহ

সৈয়দপুরের খাতামধুপুরে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত,

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
22

​মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি:

মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় সচেতন নাগরিক সমাজের সহযোগিতায় ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান মোঃ জুয়েল চৌধুরীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম। সভায় অতিথি ও আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
​আলোচনা সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন।
​এছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, সহ সভাপতি এড. এস.এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পোপ্পু, শামসুল আলম, হাফিজ খান, সাংগঠনিক আনোয়ার হোসেন প্রামানিক, এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন, বিএনপি নেতা শওকত হায়াত শাহ্, নীলফামারী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জনসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব বায়েজিদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।
​সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com