বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Title :
চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর এস আলমের বৈশ্বিক সাম্রাজ্যে তদন্ত জোরদার, নজরে এবার মালয়েশিয়ার দুই বিলাসবহুল হোটেল প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে কাতার বিশ্বকাপের ফাইনালের সেই রেফারি বিশ্বকাপে রেফারিরা কত টাকা আয় করেন? ফ্রান্স ও সেনেগালের চূড়ান্ত একাদশে থাকছেন যারা ট্রাম্পের ইরান চুক্তিতে চাপে নেতানিয়াহু, নির্বাচনের আগে কঠিন সমীকরণ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বসতবাড়ি থেকে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ আটক ১ জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা খাগড়াছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এনজিও কর্মকর্তার প্রাণহানি

কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫ Time View
22

নিউজ ডেস্ক:
কলকাতায় অভিনেতা মোশাররফ করিম ও তার সহধর্মিণী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে ‘হেনস্তা’র ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এটি বাংলাদেশের সাংস্কৃতিক সত্তা ও সার্বভৌম মর্যাদার ওপর “চরম ধৃষ্টতা”।

মঙ্গলবার (১৬ জুন) দলের যুগ্ম সদস্য সচিব ও সংস্কৃতি সেলের সম্পাদক লুৎফর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কলকাতার নিউ মার্কেট এলাকায় অবস্থানকালে মোশাররফ করিম ও তার স্ত্রীকে পলাতক আওয়ামী লীগের সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি হেনস্তা করেছে। এনসিপির অভিযোগ অনুযায়ী, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের কিছু সদস্য পরিকল্পিতভাবে এ ঘটনার সঙ্গে জড়িত।

এনসিপি বলেছে, একজন বরেণ্য শিল্পী ও তার পরিবারের সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত হেনস্তা নয়, বরং এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় ও আন্তর্জাতিক মর্যাদার ওপর আঘাত।

ঘটনার বিষয়ে তিন দফা দাবি জানিয়ে দলটি বলেছে, কলকাতায় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে ভারত সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিদেশে অবস্থানরত চিহ্নিত অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া মোশাররফ করিম ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের দাবি জানায় এনসিপি।

এনসিপি সতর্ক করে বলেছে, দেশে বা বিদেশে—যেখানেই হোক, কোনও নাগরিকের বিরুদ্ধে এ ধরনের সহিংস বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com