বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যাকাণ্ডের মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মকবুল হোসেন। এ ঘটনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫৬ জনকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়, যার মধ্যে ৯৯ নম্বরে রয়েছে মিলন। এর আগে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গত মে মাসে...
1
বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যাকাণ্ডের মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মকবুল হোসেন। এ ঘটনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫৬ জনকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়, যার মধ্যে ৯৯ নম্বরে রয়েছে মিলন। এর আগে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গত মে মাসে গ্রেফতার হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।