বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৩ লাখ টাকার ক্ষতি: এক ব্যবসায়ী সহায়তা পেলেও দুশ্চিন্তায় দুজন নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ নিরসন: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, মোতায়েন ১৩ প্লাটুন বিজিবি কালিয়াকৈরে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক

নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View
31

মোঃ মাইনুল হক (নীলফামারী)

মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির সভায় প্রধান অতিথি ও সভাপতির হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীম আওন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগুণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং জেলার বিশিষ্ট সুধীজন।

সভায় মন্ত্রিপরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিবসটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com