মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ Time View
69

মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির এক নেতার বিরুদ্ধে পারিবারিক ও দেনমোহর সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্ত ওই নেতার নাম মিজানুর রহমান আখন্দ।

দলীয় সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিন পরই তার স্ত্রী শাহীনা আক্তারের করা মামলায় আদালতের পক্ষ থেকে এই পরোয়ানা জারি করা হয়।

মামলার বাদীপক্ষের দাবি, বিয়ের পর থেকেই মিজানুর রহমান তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং কোনো ধরনের ভরণপোষণ দেওয়া থেকে বিরত থাকেন। বাধ্য হয়ে আইনি সহায়তার জন্য তিনি আদালতের দারস্থ হন। শাহীনা আক্তারের আরও অভিযোগ, মিজানুর অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

এ বিষয়ে শাহীনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ না রাখা এবং ভরণপোষণ না দেওয়ায় তিনি ন্যায়বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছেন।

এদিকে আদালতের পরোয়ানা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারে পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে, মিজানুর রহমান আখন্দের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com