সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন দর্জির মেয়ের অভাবনীয় সাফল্য, ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নাটোরের সালমা সিংড়ার ছাতারদিঘীতে মাদক নির্মূল ও কর্মসংস্থানের রূপরেখা দিলেন শামসুল আলম মামুন বিশ্ব পর্যটন দিবসে শেরপুরে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান: ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

নাটোরে লালপুর ভূমি অফিসে ফের চুরি: জানালা ভেঙে হার্ডডিস্ক ও ডিভিআর উধাও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View
33

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের লালপুর উপজেলা ভূমি অফিসে ফের চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৯ মাসের ব্যবধানে হুবহু একই কায়দায় জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে কম্পিউটারের হার্ডডিস্ক, সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি লকার ভেঙে ভেতরের কাগজপত্রও তছনছ করা হয়।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, সকালে নৈশপ্রহরী ডিউটি শেষ করে চলে যাওয়ার পর বেলা ১১টার আগেই এই চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালা ভেঙে তাঁর নিজের কক্ষের অল-ইন-ওয়ান পিসি এবং নাজির কাম হিসাবরক্ষকের রুমের কম্পিউটারের হার্ডডিস্ক ও যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিনের বিভিন্ন যন্ত্রাংশও খুলে ফেলে তারা। পরে একটি লকারের তালা ভেঙে ভেতরের নথিপত্র লন্ডভন্ড করা হয়।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৫ ডিসেম্বরও একই কায়দায় জানালা ভেঙে এই অফিসের হিসাবরক্ষকের কক্ষ থেকে দুটি কম্পিউটারের হার্ডডিস্ক ও যন্ত্রাংশ চুরি হয়েছিল। ওই ঘটনার কিছু সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে পুলিশের কাছে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগের চুরির সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পাশাপাশি নতুন এই চুরির ঘটনাটিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com