রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
ডাকসু ভিপির সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ কামারপুকুর ইউনিয়নে সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নাম। গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো হচ্ছে: মন্ত্রী মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙন রোধে নির্মাণ হবে পাইলিং বাঁধ শিক্ষক থেকে রাষ্ট্রপতি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে বিএনপির গণসংবর্ধনা ও আনন্দ মিছিল ছাত্রদলের সংঘর্ষে বন্ধ নোবিপ্রবির ‘পকেট গেট’, ভোগান্তিতে শিক্ষার্থীরা ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি ভূরুঙ্গামারীতে সারের তীব্র সংকট ডিলারের গুদাম ভেঙে ২০২ বস্তা ইউরিয়া নিলেন কৃষকেরা

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো হচ্ছে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে একটি করে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ স্থাপন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় এ কথা জানান। তিনি আরও উল্লেখ করেন, হেলথ হাবের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সংক্রান্ত সব সেবা একই ছাদের নিচে পাওয়া যাবে এবং স্বাস্থ্যকর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন ক্যানসারের প্রাথমিক উপসর্গ শনাক্তের কাজ করবেন।

চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর শয্যা সংখ্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে। এছাড়া জেলা ও ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা বাড়িয়ে এই সেবা সাধারণ মানুষের নাগালে আনা হচ্ছে। পাশাপাশি আইসিইউ ও নতুন মেডিকেল কলেজগুলো সচল করতে দ্রুত শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সেবার মান বাড়াতে সরকার সবরকম পদক্ষেপ নেবে, তবে দায়িত্বে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com