রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিণের কমিটি গঠন ও পরিচিতি সভা লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আনসার ব্যাটালিয়নের সুবর্ণজয়ন্তী উদযাপিত ওবায়দুল কাদেরসহ ৭ আসামির পক্ষে আরও যুক্তিতর্ক উপস্থাপন সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল শরীরে ধান মুড়িয়ে প্রধানমন্ত্রীকে দেখতে গেলেন বিএনপি কর্মী ফ্যাসিস্ট আমলে চিকিৎসাখাতে চরম লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সুন্দরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা সৈয়দপুর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি সুমন সম্পাদক নাঈম

ফ্যাসিস্ট আমলে চিকিৎসাখাতে চরম লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ Time View
4

বিগত ১৭ বছরে আওয়ামী লীগ শাসনামলে দেশের স্বাস্থ্যখাত চরম লুটপাট ও অব্যবস্থাপনার শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগ করেন যে, আগের সরকারের সময় হাসপাতালের ওষুধ, ভ্যাকসিন ও জরুরি ইনজেকশন বাইরে বিক্রি করে দেওয়া হতো এবং চিকিৎসকদের একাংশ রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন।

বর্তমান সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া, আগামী তিন বছরের মধ্যে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ৯ তলা বিশিষ্ট ভবনে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চিকিৎসক সংকট দূরীকরণ ও স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com