সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
শেরপুরে আকিজ গ্রুপের ‘স্পিড’ পান করে তিন জন হাসপাতালে, মান নিয়ে প্রশ্ন শেরপুরে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ, নারীর ক্ষমতায়নে জোর এমপির বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশলের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক নাগরিকসেবায় ১৫ বছর: মানুষের প্রয়োজনে ছুটে চলা কুলিয়ারচরের এক অভিলাষ চন্দ্র ভৌমিক শেরপুর জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন, শহরে আনন্দ মিছিল নওগাঁয় আবাদপুকুর কলেজের অধ্যক্ষের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন নিবন্ধন অধিদপ্তর হস্তান্তরের প্রতিবাদের রামগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি ও সভা রামগঞ্জে সোনাপুর-চিতোষী সড়কের বেহাল দশা, ঠিকাদারের গাফিলতিতে চরম দুর্ভোগ সুন্দরগঞ্জে ১০ শতাংশ জমিতে ১২ পদের ফসল ফলিয়ে চমক সৃষ্টি করলেন কৃষক লুৎফর নাগরিকসেবায় ১৫ বছর: মানুষের প্রয়োজনে ছুটে চলা কুলিয়ারচরের এক অভিলাষ চন্দ্র ভৌমিক

সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View
33

নিউজ ডেস্ক:
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির ‘দলীয় বৈঠক’ নিয়ে সমালোচনার জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী তাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে দলের কোনো বৈঠক হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

এর আগে ১১–দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেছিলেন, তারা শুনছেন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বসছে।

এই বৈঠকের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, সচিবালয় নির্বাহী জায়গা। সেখানে রাজনৈতিক দলের শীর্ষ ফোরামের বৈঠকের রেকর্ড তাদের জানা নেই।

সচিবালয়ে দলীয় বৈঠক বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে কোনো মিটিং ছিল না। যেহেতু তিনি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে কোনো বৈঠক হয়নি।’

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সচিবালয়ে কোনো মিটিং হয়নি, তারা আলোচনা করেছেন। আলোচনা দেশের যেকোনো জায়গায় হতে পারে। আগেই সিদ্ধান্ত ছিল, সেটা প্রধানমন্ত্রী ও তাঁদের দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com