সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
শেরপুরে আকিজ গ্রুপের ‘স্পিড’ পান করে তিন জন হাসপাতালে, মান নিয়ে প্রশ্ন শেরপুরে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ, নারীর ক্ষমতায়নে জোর এমপির বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশলের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক নাগরিকসেবায় ১৫ বছর: মানুষের প্রয়োজনে ছুটে চলা কুলিয়ারচরের এক অভিলাষ চন্দ্র ভৌমিক শেরপুর জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন, শহরে আনন্দ মিছিল নওগাঁয় আবাদপুকুর কলেজের অধ্যক্ষের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন নিবন্ধন অধিদপ্তর হস্তান্তরের প্রতিবাদের রামগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি ও সভা রামগঞ্জে সোনাপুর-চিতোষী সড়কের বেহাল দশা, ঠিকাদারের গাফিলতিতে চরম দুর্ভোগ সুন্দরগঞ্জে ১০ শতাংশ জমিতে ১২ পদের ফসল ফলিয়ে চমক সৃষ্টি করলেন কৃষক লুৎফর নাগরিকসেবায় ১৫ বছর: মানুষের প্রয়োজনে ছুটে চলা কুলিয়ারচরের এক অভিলাষ চন্দ্র ভৌমিক

মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View
37

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর তিনি এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে জমা পড়া মনোনয়নপত্রগুলোর যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ায় সংসদ সচিবালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রার্থীদের স্বাক্ষরসহ অন্যান্য বিষয় পরীক্ষা করবেন। অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সচিব জানান, এটি প্রার্থী বা জোটের নিজস্ব কৌশল। যাচাই-বাছাইয়ের সময় প্রথম মনোনয়নপত্রটি কোনো কারণে বাতিল হলে দ্বিতীয়টি বিবেচনা করা হবে।

তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি পদে এই নির্বাচনে ভোটাভুটি হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com