বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ!

রাবিতে শিক্ষার্থীদের মারধর, বিচার চেয়ে ছাত্রদলের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View
43

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) ও শিবির নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় গ্রন্থাগারে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

তবে কর্মসূচিটি ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে আয়োজিত হলেও এতে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী। মানববন্ধনে শাখা ছাত্রদলের সভাপতিসহ শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তবে ছাত্রদলের নেতাদের দাবি, সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এই কর্মসূচিতে তারা সমর্থন পোষণ করে অংশ নিয়েছেন।

মানববন্ধন কর্মসূচি থেকে তারা ৫ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো: আগামী ১০ দিনের মধ্যে হামলাকারীদের ছাত্রত্ব বাতিল এবং গ্রেপ্তার করে আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে; যেসব রাকসু প্রতিনিধিরা এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত তাদেরকে সংশ্লিষ্ট পদ থেকে অপসারণ ও বহিষ্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে রাকসুর সদস্যদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের যে অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে; নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে যে ঘটনার অভিযোগ সামনে এসেছে, তার নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে হবে এবং তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে; ভবিষ্যতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের সহিংসতা ও ভয়ভীতি থেকে মুক্ত রাখতে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী শিবলী আহমেদ বলেন, রাষ্ট্র ও ছাত্র প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের কথা না বলে ক্যাম্পাসে নিজেদের স্বার্থের রাজনীতি করছেন। জুলাই আন্দোলনের অঙ্গীকার ছিল সুস্থ রাজনীতি চর্চা করা এবং ছাত্রলীগের সেই পুরোনো ফ্যাসিবাদের স্টাইল বর্জন করা। কিন্তু শিবির ও কিছু ছাত্র প্রতিনিধি পুনরায় ট্যাগিংয়ের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল এই চক্রান্ত ও অপচেষ্টা কখনো মেনে নেবে না এবং প্রয়োজনে কঠোরভাবে তা প্রতিরোধ করবে।

বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী গাজী ফেরদৌস হাসান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা হয়েছে। শিবিরের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাম সংগঠনের ওপর হামলার মাধ্যমে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে জানান দিয়েছে। আমরা আশি-নব্বইয়ের দশকে দেখতে পেয়েছিলাম, তারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তারা এখন পূর্ব অবস্থায় ফিরে আসতেছে।’

মানববন্ধনে অংশগ্রহণ নিয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘যার হাতে কলম তুলে নেওয়ার কথা ছিল, সাধারণ শিক্ষার্থীরা একটু আশা রেখে যাকে ভোট দিয়ে জিএস নির্বাচিত করেছিল, তাকে দেখা গেছে পরিচ্ছন্নতাকর্মী যে বেলচা বা সরঞ্জাম দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সেই বেলচা হাতে, অস্ত্র হাতে আরেকজন শিক্ষার্থীকে আহত ও লাঞ্ছিত করার উদ্দেশ্যে লাইব্রেরির মতো পড়াশোনার পরিবেশে সেটি প্রয়োগ করেছে।’

তিনি আরও বলেন, ‘যে সংগঠনটি ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল, তাদের তৎপরতা চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের অনেক ঐতিহাসিক নথি সংরক্ষিত রয়েছে। আমরা আশঙ্কা করছি, এই হামলার পেছনে এক বিশাল ষড়যন্ত্র থাকতে পারে। ওই পাকিস্তানি ক্যান্টনমেন্টের ভাবধারায় যারা চক্রান্ত করছে, ‘তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় দখলে নাও, লাইব্রেরি দখলে নাও, সেখানে যত মুক্তিযুদ্ধের স্মৃতি আছে সেগুলোকে মুছে দাও’ তারই অংশ হিসেবে তারা লাইব্রেরিতে হামলা করেছে। আর ছাত্রলীগ ধরার কথা বলাটা একটি বাহানা মাত্র।’

শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর জঙ্গি স্টাইলে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য ছিলো হত্যা করে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টির মাধ্যমে পড়াশোনার পরিবেশ নষ্ট করা।’

রাকসু ভিপির বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘গতকাল দেখলাম, রাকসু ভিপি সাংবাদিকদের সংবাদ প্রকাশ করার জন্য হুমকি প্রদান করেছে। আমরা বলব, স্বাধীনতার পরাজিত শক্তি ছাত্রশিবিরকে আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সমর্থন দিয়ে পাশে ছিল। ভবিষ্যতেও পাশে থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com