বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ!

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View
12

নওগাঁ প্রতিনিধিঃ

পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার বিকেলে শহরের ডাবপট্টি এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশা, আল আমিন বাদশা ও রাণীনগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com