মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ রামগঞ্জে দেড় যুগেরও বেশি সময় ধরে বেহাল ওয়াপদা সড়ক, চরম ভোগান্তিতে লক্ষ্মীপুরবাসী সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮

‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View
74

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়। সেই আন্দোলন ২০২৪ সালের গণআন্দোলনে রূপ নেয় এবং এরই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে।

তিনি বলেন, জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। তরুণ সমাজের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনগুলো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথ তৈরি করেছে। এখন সেই প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি ও দলীয়করণের মতো অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। তরুণ প্রজন্মকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করে একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, গণতান্ত্রিক চর্চা এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখার সভাপতি মো. মুন্না ফরাজীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দীন বাহার, প্রেস ক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ এবং জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল খান।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com