শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে ব্যক্তির জন্য ভোট চাচ্ছে জামায়াত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৮ Time View
118

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে দল বা মার্কায় ভোট না চেয়ে ব্যক্তির জন্য ভোট চাচ্ছে জামায়াতএটি দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনিমন্তব্য করেন

খায়ের ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত ষড়যন্ত্র চলছেএকটি দল বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর এখানে গ্রামেগঞ্জে ভোট কুড়িয়ে বেড়ায় আর প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়, এটা হলো স্ববিরোধী বক্তব্য৷’

তিনি বলেন, ‘আমি অন্তরে এক বাহিরে আরেক। এ ধরণের যারা দ্বিচারিতার অধিকারীদের সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের কথায় এবং কাজে মিল থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এবং কাজে মিল রয়েছে। হাসিনার সঙ্গে তিনি কখনো আঁতাত করেননি, দীর্ঘদিন জেল খেটেছেন। এরশাদের সঙ্গে আঁতাত করেননি, জেল খেটেছেন। খালেদা জিয়ার দল বিএনপি, আমরা যেটা বলি সেটা করি। আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা লোকের দায়-দায়িত্ব উনি নেবেন।’

খায়ের ভূঁইয়া আরও বলেন, ‘ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদের ভুলভাল বুঝিয়ে তারা বেহেশতের টিকিট বিক্রি করে। এটা কোথা থেকে পেল, ডিলারশিপ দিলো কারা, কারা বিক্রি করে এটা আমরা জানি না।’

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘একটি দল আমাদের দেশে এই অপকর্ম করছে। আবার দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি মানুষ বেহেশতে যাবে না, এই সমস্ত কথা যারা বলে তারা বেঈমান মোনাফেক।’

স্থানীয় নবীগঞ্জ মাদ্রাসা মাঠে মহিলা দলের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com