শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন ফ্যামিলি কার্ড ও ভাতার জন্য টাকা নিলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ

নিউ ইয়র্ক সিটি নির্বাচনে পাঁচ লাখের বেশি আগাম ভোট

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View
123

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে ব্রুকলিনে, যা প্রায় ১ লাখ ৫৬ হাজার।

এখন পর্যন্ত পাঁচ লাখের বেশি আগাম ভোট পড়েছে নিউ ইয়র্ক সিটির নির্বাচনে।

পাঁচটি বরোর কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ব্রুকলিনে।

এ নির্বাচন ভেঙে দিয়েছে অতীতের আগাম ভোট দেওয়ার রেকর্ড।

সিটিতে গত ২৫ অক্টোবর থেকে চলছে ২০২৫ সালের সাধারণ নির্বাচনের আগাম ভোট।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে ব্রুকলিনে, যা প্রায় ১ লাখ ৫৬ হাজার। তার পরই আছে ম্যানহাটন, যেখানে প্রায় ১ লাখ ৪৪ হাজার আগাম ভোট পড়েছে।

অন্যদিকে কুইন্সে আগাম ভোট পড়েছে ১ লাখ ৭ হাজারের বেশি।

ব্রঙ্কসে প্রায় ৩৮ হাজার এবং স্ট্যাটেন আইল্যান্ডে প্রায় ৩৪ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।

২০২১ সালের তুলনায় এই ভোটের হার পাঁচ গুণের বেশি।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, এবার অনেক নতুন ভোটারও অংশ নিয়েছেন, যাদের মধ্যে প্রায় ২৫ শতাংশ গত এক দশকে কখনও ভোট দেননি।

প্রথম দিকে তরুণ ভোটাররা এগিয়ে থাকলেও এখন দেখা যাচ্ছে ৫৫ বছর বা তার বেশি বয়সী ভোটারদের উপস্থিতি বেশি।

এবারের নির্বাচনের মূল আকর্ষণ মেয়র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।

তাদের পাশাপাশি সিটির কাউন্সিল প্রার্থীদের নিয়েও আগ্রহ দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com