সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। নাটোরের গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে নাটোরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ এবার অবৈধ সম্পদ ও অর্থপাচার মামলায় সাহেদ করিম গ্রেফতার রামগঞ্জে এক মাস ধরে নিখোঁজ স্বর্ণের দোকানের কর্মচারী জয়দেব, পরিবারে চরম উদ্বেগ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ ২ শ্রমিক নাটোরে জেলা পুলিশ অফিস হিসাব শাখা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি সুন্দরগঞ্জে ২৭ জলাশয়ে ২৫০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারলো বাংলাদেশ

সুন্দরগঞ্জে ২৭ জলাশয়ে ২৫০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
22

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক ২৭টি জলাশয়ে মোট ২৫০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এই পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় ও উপজেলা সমবায় কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর জামায়াতে ইসলামীর আমির একরামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা মৎস্য দপ্তর জানায়, পরিকল্পিতভাবে পোনা মাছ ছাড়ার ফলে এলাকায় দেশীয় মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ ও জীববৈচিত্র্য সুরক্ষা সহজ হবে।

বক্তারা এ সময় বলেন, শুধু পোনা অবমুক্ত করলেই চলবে না, বরং অবৈধভাবে মাছ শিকার এবং ছোট মাছ নিধন রোধে স্থানীয় জনসাধারণকে সচেতন হতে হবে। মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় জানান, সরকারি এই মৎস্য সংরক্ষণ কার্যক্রমের সুফল অত্র অঞ্চলের মৎস্যজীবী ও সাধারণ মানুষ সরাসরি ভোগ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com