সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
এবার অবৈধ সম্পদ ও অর্থপাচার মামলায় সাহেদ করিম গ্রেফতার রামগঞ্জে এক মাস ধরে নিখোঁজ স্বর্ণের দোকানের কর্মচারী জয়দেব, পরিবারে চরম উদ্বেগ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ ২ শ্রমিক নাটোরে জেলা পুলিশ অফিস হিসাব শাখা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি সুন্দরগঞ্জে ২৭ জলাশয়ে ২৫০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারলো বাংলাদেশ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার সুন্দরগঞ্জে মানববন্ধনের পর অবশেষে চালু হলো ৫ কোটির পানি শোধনাগার দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন বিদেশফেরত যাত্রী রেখে চলে গেল হানিফের বাস, ৯৯৯ এ উদ্ধার পাসপোর্ট-লাগেজ

সুন্দরগঞ্জে মানববন্ধনের পর অবশেষে চালু হলো ৫ কোটির পানি শোধনাগার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View
9

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পের সুপেয় পানি সরবরাহ লাইন চালু করা হয়েছে। বিশুদ্ধ পানির দাবিতে স্থানীয়দের মানববন্ধনের মাত্র একদিনের ব্যবধানে এই পদক্ষেপ নিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে, নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘসময় ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় পৌরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মূল ফটকের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক মানববন্ধনের আয়োজন করেন। দ্রুত পানি সরবরাহ চালুর জোর দাবি জানিয়ে তারা বলেন, কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প নির্মিত হলেও দীর্ঘকাল ধরে পৌরবাসী এর সুফল থেকে বঞ্চিত ছিলেন। লাইনটি চালু হওয়ায় অবশেষে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান, এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম এবং পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পৌরবাসীর প্রত্যাশা, কেবল লাইন চালু করাই নয়; বরং পৌরসভার প্রতিটি এলাকায় নিয়মিত, নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই পানি শোধনাগারটির নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ওপরও জোর দেন তারা।

এ বিষয়ে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. খোকন রানা জানান, পানি সরবরাহের লাইন ইতোমধ্যে চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে পৌরসভার সব এলাকায় তা পৌঁছে দেওয়া হবে। পানির গুণগত মান পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই নিয়মিত ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com