সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Title :
হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি বিলকিস ইসলাম বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত নাটোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফারজানা শারমীন ময়মনসিংহে ডাম্পট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের কর্মস্থলে অনুপস্থিতদের শোকজের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। নাটোরের গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

নাটোরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
7

ইমাম হাছাইন পিন্টু নাটোর

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নাটোর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর লীগ পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকেল সাড়ে চারটায় নাটোর জেলা স্টেডিয়ামে এই জমজমাট সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সিংড়া উপজেলা ও বড়াইগ্রাম উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বিজয়ী দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি নাটোরের ক্রীড়াপ্রেমী দর্শক ও আয়োজক কমিটিকে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাঠমুখী করার পাশাপাশি পুলিশ ও জনসাধারণের মধ্যকার পারস্পরিক আস্থাও আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাটোরের পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের হাতে সম্মাননা স্মারক ও একটি আকর্ষণীয় বনসাই গাছ তুলে দেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান, নাটোর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন প্রিনต์ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com