মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮ শেরপুরে বিপিএটিসির ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কর্মশালা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: নথিতে অসঙ্গতি পাওয়ায় ওসি ও তদন্ত কর্মকর্তাকে আদালতের তলব ১০৬ বছর বয়সেও কর্মমুখর রামগঞ্জের বাদশা মিয়া, শুটকি বিক্রি করে হয়েছেন সমাজের অনুপ্রেরণা বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View
61

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

আহতরা হলেন এনসিপির কর্মী জসিম উদ্দিন, শাহাদত হোসেন ও এনাম মেডিকেল কলেজের কর্মচারী শাহীন খন্দকার ইমরান। আহত শাহীন খন্দকারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি ঢাকা জেলার আয়োজনে সোমবার রাতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাই পদযাত্রা অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে দেখা গেছে, রাত সাড়ে ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা তারাপুর মাঠে পৌঁছান। নেতাকর্মীরা মঞ্চে ওঠার আগ মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। ওই সময় অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। স্থানীয় দুই নেতার বক্তব্য শেষে রাত পৌনে ১০টার দিকে মঞ্চের দর্শক গ্যালারিতে একটি ককটেল বিস্ফোরণ হয়।

এ সময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম, এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পরপরই এনসিপি নেতাকর্মী-সমর্থক এবং মঞ্চের সামনে থাকা লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। তারা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণের পর নেতাকর্মীরা আবার একত্রিত হয়ে মিছিল নিয়ে সাভার মডেল থানা সামনে গিয়ে জড়ো হন। পরে সেখান থেকে নাহিদ ইসলাম ও এনসিপি নেতাকর্মীরা হাসপাতালে যান আহতদের দেখতে।

সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আজকের এই ঘটনা পুরোপুরিভাবে সরকার ও প্রশাসনের ব্যর্থতায় ঘটেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে ও দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানান, ঘটনার পরপরই ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com