বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
নিজ বাসায় কারামুক্ত আইভী, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোন ছাড়া পাবে না: স্বাস্থ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনে আমাদের হামলা আত্মরক্ষামূলক: আরাগচি লেবাননের ভবিষ্যৎ নিয়ে ফ্রান্সের গভীর আগ্রহের কারণ কী রামগতিতে হেফজখানার নির্মাণ কাজে বাধা, দুপক্ষের সংঘর্ষে আহত ৭ এমপিওভুক্তির দাবিতে রোববার থেকে আমরণ অনশনে যাচ্ছেন এবতেদায়ী শিক্ষকরা কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে পদত্যাগের ৩ দিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান, পাহাড়ে সম্প্রীতি বজায়ের আহ্বান ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: জামায়াত আমির এখনও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!

সরাসরি চুক্তিতে গল গ্যালান্টসে লিটন দাস!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭ Time View
8
আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস।
আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস। লিটনকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লেখে, “বাংলাদেশি তারকা ব্যাটার লিটন কুমার দাস ২০২৬ এলপিএলে গল গ্যালান্টসের হয়ে মাঠ মাতাবেন। বাংলাদেশ! তোমাদের তারকা এসে গেছে!”
লিটন দাসের জন্য এলপিএলের মঞ্চ অবশ্য নতুন নয়। এর আগে ২০২৩ সালে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন তিনি। সেবার ৩ ম্যাচে মাঠে নেমে মাত্র ৩৪ রান করলেও, এবার নতুন দল ও নতুন লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে দারুণ কিছু করার প্রত্যাশা থাকবে এই ক্লাসিক ব্যাটারের।
এদিকে আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট। তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার—সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এছাড়া লঙ্কান লিগের এবারের নিলামের জন্য ড্রাফটে নাম লিখিয়েছেন আরও ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com