বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

রাষ্ট্র পরিচালনায় রাসুলের নীতি অনুসরণ করাই যৌক্তিক: চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মন্তব্য করেছেন যে, বিশ্বশান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত জীবনবিধান অনুসরণের কোনো বিকল্প নেই। ১২ রবিউল আউয়াল উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি উল্লেখ করেন, মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হিসেবে নবীজির আনীত দ্বীন কেবল ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রীয় ও প্রশাসনিক ক্ষেত্রেও অভাবনীয় সাফল্যের পথ দেখিয়েছে।

দেশের অধিকাংশ মানুষের ধর্মীয় বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর নীতিমালার প্রয়োগ করাই বর্তমান সময়ের যৌক্তিক দাবি। তিনি মুসলিম উম্মাহকে ব্যক্তিগত জীবনে সুন্নাহর যথাযথ অনুসরণ এবং বেশি করে দরুদ পাঠের মাধ্যমে নিজেদের জীবনকে শরিয়াহর আলোকে সাজানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com