বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস চাহিদার চেয়ে বহুগুণ বেশি সার মজুত আছে: কৃষিমন্ত্রী মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে? সংসদের তৃতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার দুমকিতে ত্যাগীদের বঞ্চিত করে যুবদলের কমিটি দেয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল কয়লাখনি ইস্যুতে ২০ বছর পর ফের উত্তাপ ফুলবাড়ী রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত কর্মস্থল থেকে উধাও চিলমারী বন্দর কর্মকর্তা!

রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
14

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চিশতীয়া তরিকার আদর্শ ধারণ করে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে উপজেলার শ্যামপুর খানকায়ে চিশতীয়া দরবার শরীফ প্রাঙ্গণে ‘শ্যামপুর খানকায়ে চিশতীয়া জনকল্যাণ প্রকল্প’-এর ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই আয়োজনে দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য অসহায় ও সাধারণ রোগী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধপত্র গ্রহণ করেন। নারী ও পুরুষ রোগীদের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে আলাদা সুব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়া, দূর-দূরান্ত থেকে আগত ক্লান্ত রোগীদের জন্য দুপুর ও বিকেলে বিশেষ খাবারেরও আয়োজন করা হয়, যা স্থানীয়দের মাঝে দারুণ প্রশংসিত হয়েছে।

শ্যামপুর খানকাহ-এ-চিশতীয়ার সহকারী পরিচালক সৈয়দ গোলাম মঈনুদ্দীন চিশতী বলেন, সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দিনশেষে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এবং চিকিৎসকরা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com