বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রপতি ইস্যুতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের নয়াদিল্লির যন্তর মন্তরে ৩৭ দিনের আন্দোলন শেষে ‘সিজন টু’-এর ঘোষণা দীপকের ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ আটক ৪ কুলিয়ারচরে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে মারধর: নিরাপত্তা কোথায়? ভারতে বাজার করতে বেরিয়েছিলেন মুসলিম নারী, তুলে বাংলাদেশে পুশ-ইন ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি ফ্যামিলি কার্ডের জরিপকারী নিয়ে দলীয়করণের অভিযোগ জামায়াতের

রাজধানীর বাজারে কড়া নজরদারি: মোহাম্মদপুর কাঁচাবাজার দুই মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View
104

 

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :
রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করতে সরেজমিন তদারকিতে নেমেছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকার মোহাম্মদপুর এলাকার টাউন হল কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মুক্তাদির হোসেন ও প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
পরিদর্শনকালে তাঁরা বাজারের বিভিন্ন দোকান ঘুরে চাল, ডাল, ভোজ্যতেল, মাছ, মাংস ও শাকসবজির মূল্যতালিকা খতিয়ে দেখেন। প্রদর্শিত দামের সঙ্গে প্রকৃত বিক্রয়মূল্যের মিল আছে কি না, সে বিষয়েও কঠোরভাবে যাচাই করা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী খন্দকার মুক্তাদির হোসেন বলেন, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি সহ্য করা হবে না। তিনি জানান, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিমন্ত্রী- কুলিয়ারচরের কৃতি সন্তান মোঃ শরীফুল আলম ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ন্যায্য মুনাফা নিশ্চিত করেই পণ্য বিক্রি করতে হবে। বাজারে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের মতামতও নেন দুই মন্ত্রী। কয়েকজন ক্রেতা জানান, সরকারি নজরদারি জোরদার হলে বাজারে স্বস্তি ফিরবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com