বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
জোরারগঞ্জে বাসে তল্লাশি: ১১ চোরাই স্মার্টফোনসহ আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেফতার কালিয়াকৈরে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত, বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তুচ্ছতাচ্ছিল্য করা চরম অজ্ঞতা ও নারীবিদ্বেষের পরিচায়ক: বিশ্লেষকরা নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা পাওনা টাকার জেরে চার মাসের শিশুকে অপহরণের অভিযোগ এক বাড়িতেই বিদেশি পিস্তল-চাইনিজ কুড়াল! অভিযানে চাঞ্চল্যকর দৃশ্য নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা ‘মহানবী (সা.)-এর শিক্ষা মানুষকে শান্তির পথে পরিচালিত করে’ বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ চেয়ারে বসা নিয়ে রাবিতে তুলকালাম, দুই বিভাগে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর

‘মহানবী (সা.)-এর শিক্ষা মানুষকে শান্তির পথে পরিচালিত করে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, মহানবী (সা.)-এর সুন্নাহ ও শিক্ষা মানুষকে সত্য, সাম্য ও শান্তির পথে পরিচালিত করে। বিশেষ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে তার দিকনির্দেশনা বিশ্ববাসীর জন্য আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুসরণযোগ্য।

হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ মানবজাতির কল্যাণে সর্বশ্রেষ্ঠ নবীকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যার আগমন সত্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইহকাল ও পরকালের প্রকৃত সাফল্য অর্জনে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। অনুষ্ঠান শেষে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com