মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা বহুতল ভবনে আগুন, ঘুম ভাঙার আগেই চিরঘুমে ব্যবসায়ী কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আগস্টেই রোগী ভর্তি ৯৬৭ ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে জামায়াত-এনসিপি নিয়ে কঠোর সমালোচনা রাশেদ খানের ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়ালো শেরপুরে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহার স্ত্রীর ৩য় বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার ২ সৌদি ট্যাঙ্কার নাটোরে কাতার চ্যারিটির উদ্যোগে দরিদ্রদের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ

ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, আগস্টেই রোগী ভর্তি ৯৬৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র আগস্ট মাসেই ৯৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মোট রোগীর প্রায় ৬৬.৫ শতাংশ। চলতি বছরের শুরু থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ৪৫৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে চারজনই প্রাণ হারিয়েছেন আগস্ট মাসে। বর্তমানে হাসপাতালে ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য আইসোলেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে এবং রোগীদের বিশেষ সেবা নিশ্চিত করতে আলাদা মেডিকেল টিম কাজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত রয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়লে পুরো ওয়ার্ডকে ডেঙ্গু চিকিৎসার জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তবে চিকিৎসকরা বলছেন, শুধু হাসপাতালে চিকিৎসা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং মশা নিধন এবং বাসাবাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণে জনসচেতনতা অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com