সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
১০৬ বছর বয়সেও কর্মমুখর রামগঞ্জের বাদশা মিয়া, শুটকি বিক্রি করে হয়েছেন সমাজের অনুপ্রেরণা বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার নাটোরের লালপুরে অসঙ্গতি পাওয়ায় বিএডিসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে মা ও দুই ছেলে গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নাটোরে সিংড়ায় ঈদগাহ মাঠের বিরোধ নিয়ে মারামারি: ১০ জন গ্রেফতার গুরুদাসপুরে শালিসে ডেকে দুইজনকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন দর্জির মেয়ের অভাবনীয় সাফল্য, ১৮তম বিজেএসে সিভিল জজ হলেন নাটোরের সালমা সিংড়ার ছাতারদিঘীতে মাদক নির্মূল ও কর্মসংস্থানের রূপরেখা দিলেন শামসুল আলম মামুন বিশ্ব পর্যটন দিবসে শেরপুরে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের শুভ উদ্বোধন

ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩১ Time View
42

নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ আহ্বান জানান।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। যেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাসঙ্গিকতা, শিক্ষার মান এবং শিক্ষকদের আদর্শিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বক্তব্যে তিনি, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে সচল থাকার কোনো প্রয়োজন আছে কি না এমন প্রশ্নও তোলেন।

ফুয়াদের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আক্রোশ বলে দাবি করেছে ছাত্রদল। এর কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সে বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী।

১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের ঠিক প্রান্তে ছিল বলে দাবি করেছে ছাত্রদল।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির বলেন, ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে। এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।

ঢাবি নিয়ে ব্যারিস্টার ফুয়াদের এ বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের ভুল ব্যাখ্যা বলে মন্তব্য নাছিরের। ছাত্রদল বলছে, এ বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি দ্রুত তাকে বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com