মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View
31

সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নেওয়া মোট রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে ২০ হাজার ৭১ জনে পৌঁছেছে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ১৮ হাজার ৫৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট এক হাজার ৪৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৫৪১ জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মৃতদের মধ্যে নারীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। পরিস্থিতির অবনতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com