মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার সব খরচ দেবে সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের বাসিন্দা নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেওয়া জোড়া লাগানো শিশু জয়নব ও উম্মে কুলসুমের উন্নত চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে সরকার। আর্থিক অভাবের কারণে সন্তান দুটির চিকিৎসা নিয়ে দিশেহারা এই পরিবারটিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর নির্দেশনায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখন থেকে তাদের সব ধরনের চিকিৎসাসেবা সরকারি খরচে প্রদান করা হবে।

সোমবার রাতে হাসপাতালে শিশুদের দেখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, শিশু দুটির সুস্থতা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। প্রয়োজনে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে। এছাড়া, চিকিৎসাকালীন সময়ে পরিবারটির থাকা-খাওয়া ও অন্যান্য দৈনন্দিন খরচের ব্যবস্থাও সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। মন্ত্রী ব্যক্তিগতভাবেও পরিবারটিকে আর্থিক অনুদান প্রদান করেছেন। তিন মাস বয়সী এই যমজ শিশু দুটির সুস্থ জীবনের অপেক্ষায় এখন দেশবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com