বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Title :
অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২৫ সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা এডিস মশার বংশবিস্তার ঠেকাবে জাবি অধ্যাপকের তৈরি ‘ফাঁদ’ গাঁজা সেবন করে আকাশে উড়ছিলেন ভারতীয় পাইলট কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন টেকনাফ থানার মুহাম্মদ সাইফুল ইসলাম সাইকেল চুরি হয়ে যাওয়ায় সংকটে পড়া সংগ্রামী এইচএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়াল চট্টগ্রাম জেলা প্রশাসন না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ মাইদুলও মারা গেছে চার ঘণ্টা পর সাভারের ভবনটিতে অভিযান শুরু বাংলাদেশ থেকে হুমকি আসছে, অভিযোগ মমতাবিরোধী ঋতব্রতর

এডিস মশার বংশবিস্তার ঠেকাবে জাবি অধ্যাপকের তৈরি ‘ফাঁদ’

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

ডেঙ্গু মোকাবিলায় এডিস মশার বংশবিস্তার রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে উদ্ভাবিত হয়েছে নতুন প্রযুক্তিনির্ভর ‘ডেন-এক্স ট্র্যাপ’। প্রায় পাঁচ বছরের নিবিড় গবেষণার পর তৈরি এই ফাঁদটি এমনভাবে নকশা করা হয়েছে, যা স্ত্রী এডিস মশাগুলোকে প্রজননের জন্য আকৃষ্ট করবে। তবে ফাঁদে প্রবেশের পর মশা ডিম পাড়লেও সেখান থেকে নতুন করে লার্ভা বা পূর্ণাঙ্গ মশার জন্ম হওয়ার কোনো সুযোগ থাকবে না।

এই যন্ত্রটি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি চালাতে কোনো বিদ্যুৎ, ব্যাটারি বা জটিল যন্ত্রাংশের প্রয়োজন হয় না। গবেষণায় দেখা গেছে, এডিস মশা নির্দিষ্ট কিছু রঙের প্রতি বেশ সংবেদনশীল, যা কাজে লাগিয়ে লাল-কালো রঙের এই ফাঁদটি তৈরি করা হয়েছে। বিদেশ থেকে আমদানি করা ব্যয়বহুল প্রযুক্তির বিকল্প হিসেবে সাশ্রয়ী মূল্যে দেশীয় উপকরণে তৈরি এই ফাঁদটি ইতোমধ্যেই জাবি ক্যাম্পাস, ঢাকার বিভিন্ন এলাকা এবং কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সফলভাবে প্রয়োগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com