বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :

আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View
16

মিরপুরে দেয়াল ধসের ঘটনায় আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

মন্ত্রী জানান, আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকারের বরাদ্দ থেকে বহন করা হবে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিতে গুরুত্বারোপ করেন।

সাখাওয়াত হোসেন হাসপাতালে কর্তৃপক্ষকে আহতদের শারীরিক অবস্থা নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে তাগিদ দেন এবং আহতদের দ্রুত সুস্থতায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com