বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
নিজ বাসায় কারামুক্ত আইভী, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোন ছাড়া পাবে না: স্বাস্থ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনে আমাদের হামলা আত্মরক্ষামূলক: আরাগচি লেবাননের ভবিষ্যৎ নিয়ে ফ্রান্সের গভীর আগ্রহের কারণ কী রামগতিতে হেফজখানার নির্মাণ কাজে বাধা, দুপক্ষের সংঘর্ষে আহত ৭ এমপিওভুক্তির দাবিতে রোববার থেকে আমরণ অনশনে যাচ্ছেন এবতেদায়ী শিক্ষকরা কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে পদত্যাগের ৩ দিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান, পাহাড়ে সম্প্রীতি বজায়ের আহ্বান ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: জামায়াত আমির এখনও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!

অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View
59

পবিত্র হজ পালনের জন্য সরকারি অনুমতি বা পারমিট গ্রহণ করা ইসলামী শরিয়ত অনুযায়ী বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যথাযথ অনুমতি ছাড়া হজ পালন করা ইসলামী আইনের পরিপন্থী।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পারমিট ছাড়া হজ নয়, এই নীতিটি শরিয়তের উচ্চতর লক্ষ্যগুলোর সাথে সরাসরি সংগতিপূর্ণ। ইসলামী শিক্ষা সর্বদা মানুষের কল্যাণ সাধন এবং ক্ষতি প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। পারমিট ব্যবস্থার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করা মূলত এই লক্ষ্যগুলোই পূরণ করে।

হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, অতিরিক্ত ভিড় এড়াতে এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতাগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। শায়খ সুদাইস উল্লেখ করেন, এসব নিয়ম মেনে চলা আল্লাহর নির্দেশিত ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় শৃঙ্খলারই অংশ।

তিনি সতর্ক করে বলেন, নিয়ম লঙ্ঘন করে হজে অংশ নিলে তা সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্য হাজিদের জন্য ক্ষতির কারণ হতে পারে, যা ইসলামী আইনে কঠোরভাবে নিষিদ্ধ। হাজিরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পারমিট পদ্ধতি।

হজ করতে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন শায়খ সুদাইস। সেই সঙ্গে হজের সেবা কার্যক্রম সহজতর করার জন্য সৌদি সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং উন্নত ব্যবস্থাপনা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি তার বক্তব্যের শেষে বলেন, হজের পারমিট সংগ্রহ করা শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি ইসলামী আইন বা ফিকাহ শাস্ত্রের আলোকে একটি ধর্মীয় দায়িত্ব।

সূত্র : এসপিএ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com