বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

বিএনপির যুগ্ম মহাসচিবের পদে হুমায়ুন কবির

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৫ Time View
113

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়কগুলো দেখভাল করবেন।

বুধবার (২২ অক্টোবর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন হুমায়ুন কবির, যা ইতোমধ্যে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com