বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরে গুরুদাসপুরের চেচুয়া নদীতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামবাংলার নৌকাবাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রোমাঞ্চকর ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী আয়োজনের পর্দা নামে।

এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই বাইচকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের ভিড়ে চেচুয়া নদীর দুই তীর লোকে লোকারণ্য হয়ে ওঠে।

প্রতিযোগিতায় ‘সোনার মদিনা এক্সপ্রেস’, ‘কান্দিপাড়া সোনার তরী’, ‘একতা এক্সপ্রেস’, ‘রিয়াদ এক্সপ্রেস’ এবং ‘মোল্লাপাড়া এক্সপ্রেস’-সহ মোট ১৪টি নৌকা অংশ নেয়। ৭টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলোর মধ্যে এই লড়াই অনুষ্ঠিত হয়। মাঝিদের বৈঠার ছন্দ এবং ‘হেঁইয়ো রে’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নদীর চারপাশ।

বুধবার অনুষ্ঠিত ফাইনাল পর্বে কচুগাড়ীর ‘একতা এক্সপ্রেস’ প্রথম স্থান অধিকার করে। এছাড়া ‘রিয়াদ এক্সপ্রেস’ দ্বিতীয় এবং ‘সোনার মদিনা এক্সপ্রেস’ তৃতীয় স্থান অর্জন করে। ফাইনাল খেলা শেষে ঐতিহ্যবাহী পানশী নৌকার বিশেষ প্রদর্শনীও দর্শকদের মুগ্ধ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম। প্রথম স্থান অধিকারীকে একটি বড় ফ্রিজ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩২ ইঞ্চি ও ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হয়। এছাড়া অন্যান্য প্রতিযোগীদের জন্যও সৌজন্যমূলক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী আয়োজন ঘিরে পুরো এলাকায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com