শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
ভারতের কারাগারে ৩৩ মাস বন্দী থাকার পর দেশে ফিরলেন তিন বাংলাদেশি ভারতের কারাগারে ৩৩ মাস বন্দী থাকার পর ভূরুঙ্গামারী সীমান্তে ফিরলেন ৩ বাংলাদেশি কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
9

মধুখালী উপজেলা সংবাদদাতা

ফরিদপুরের মধুখালী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় হাফিজার শেখ (৫৯) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরবর্তীতে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত হাফিজার শেখ মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামের বাসিন্দা। পারিবারিক ব্যবস্থাপনায় ভুক্তভোগী নারীর সঙ্গে তার ছেলের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই লম্পট শ্বশুর ওই গৃহবধূকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট সকালে কৌশলে পুত্রবধূকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন হাফিজার। ঘটনার পর সামাজিক মর্যাদার কথা চিন্তা করে ভুক্তভোগী নারী তার বাবার বাড়িতে চলে যান এবং পরিবারের সঙ্গে পরামর্শ করে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জেল হোসেন তদন্ত শেষে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি আদালতে অভিযুক্ত হাফিজার শেখের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালতে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com