বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

মকিবুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী বাজারে প্রায় চার মণ ভেজাল কালোজিরা জব্দ করার পর তা জনসম্মুখে নষ্ট করা হয়েছে। বিক্রির সময় সন্দেহ হওয়ায় এক ব্যবসায়ী পরীক্ষা করে ভেজাল নিশ্চিত হন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে বিক্রেতা মালামাল ফেলে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার মধুখালী হাটে কতিপয় ব্যক্তি নিজেদের কৃষক পরিচয় দিয়ে কালোজিরা বিক্রি করতে আসেন। তারা মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লটাই বিশ্বাসের ভুসিমালের দোকানে ওই কালোজিরা বিক্রির প্রস্তাব দেন। এ সময় তার সন্দেহ হলে তিনি কালোজিরা পরীক্ষা করে ভেজাল মিশ্রিত থাকার বিষয়টি বুঝতে পারেন।

পরে কৌশলে ওই বিক্রেতাকে দোকানে বসিয়ে রেখে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান লটাই বিশ্বাস। টের পেয়ে ওই ব্যক্তি প্রায় চার মণ কালোজিরা দোকানে রেখেই চম্পট দেন।

পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধুখালী বাজারের চার রাস্তার মোড়ে মন্দিরের সামনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জব্দকৃত সেই ভেজাল কালোজিরা ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আকু বিশ্বাস, মনিরুল বিশ্বাস, ইমামুল বিশ্বাস ইমাম, ইমরান হোসেন ও তৌফিক বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে কালোজিরা নষ্ট করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

কৃষি কর্মকর্তা মো. মাহবুব এলাহী জানান, খালি চোখে কালোজিরায় ভেজাল রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা মসলা গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com