বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
8

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত উপজেলায় মোট পাঁচজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন রোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন চার আক্রান্ত ব্যক্তি হলেন—আঙ্গুর মিয়া, কাজিউল ইসলাম, আল আমিন মিয়া ও ফুলমতি বেগম। তারা সবাই সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ফুলমতি বেগম তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার এলাকায় বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হন। বাকি তিনজন ঢাকা থেকে জ্বর নিয়ে নিজ বাড়িতে ফেরার পর মেডিকেল পরীক্ষায় তাদের ডেঙ্গু পজিটিভ আসে।

চিকিৎসাধীন রোগী কাজিউল ইসলাম জানান, তিনি ঢাকায় চাকরি করেন। কয়েকদিন আগে জ্বর নিয়ে বাড়িতে আসার পর ওষুধেও জ্বর না কমায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে তার ডেঙ্গু শনাক্ত হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, ডেঙ্গুর উপসর্গ নিয়ে কিছু রোগী হাসপাতালে আসার পর পরীক্ষার মাধ্যমে তাদের ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তাদের ডেঙ্গু ওয়ার্ডে রেখে বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে একজন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গু সংক্রমণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাড়ির আশপাশে বা টবে কোনো অবস্থাতেই যেন পানি জমে থাকতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া সামান্য জ্বর দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com