শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই : আমিনুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View
120

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে (রূপনগর-পল্লবী) ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আমিনুল হক বলেছেন, সমাজের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, বিরোধী মত থাকতেই পারে-এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই, এই ভিন্নমতের সংস্কৃতিই প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে।

তিনি বলেন, যারা ভিন্নমত পোষণ করেন বা বিরোধী মতের সমর্থক- তাদের প্রতি আমরা আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে কারও ওপর কোনো প্রকার জুলুম, নির্যাতন বা নিপীড়ন হবে না। কারণ এই সমাজে প্রত্যেক নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণভাবে বসবাস করার।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর আলুব্দী এলাকায় নিজ উদ্যোগে আয়োজিত বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

এসময় তিনি ঘোষণা দেন, আমি আজ থেকে আলুব্দীকে আর গ্রাম বলতে চাই না। আজ থেকে এটি ‘আলুব্দী আবাসিক এলাকা’। ভবিষ্যতে আল্লাহ আমাদেরকে যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে একটি আধুনিক আবাসিক এলাকায় যে সব সুযোগ-সুবিধা থাকা দরকার, ইনশাল্লাহ তা আলুব্দীতেও দেওয়া হবে।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও প্রবীণ নাগরিকদের হাতে বয়স্ক ভাতা তুলে দেন আমিনুল হক।

তিনি বলেন, আজ যে বয়স্ক ভাতা দিচ্ছি, এটি আমার ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছি, কারণ আমি আপনাদের সঙ্গে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে সরকারিভাবে বয়স্ক ভাতা ও রেশন কার্ড প্রদান নিশ্চিত করা হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আমাদের সব কর্মকাণ্ড, পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের জন্যই। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে প্রবীণরা সম্মানিত হবেন, যুবসমাজ গর্বিত হবে, আর সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টুসহ স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com