শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনবে : এ্যানি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View
129

ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণের আওতায় নিয়ে আসবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ২০ অক্টোবর (সোমবার) দুপুরে দলের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের দাবির প্রতি বিএনপির পক্ষ থেকে একাত্মতা জানিয়ে এ্যানি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি, তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের যে সামাজিক মর্যাদা রয়েছে, এ মর্যাদাকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব দিয়েছি। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের অবহিত করেছেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। সব নাগরিক সুবিধা দিলেই সব সমস্যার সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে। শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনাদের আন্দোলনের আগেই বিবিসিতে এক সাক্ষাৎকারে শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিয়ে তারেক রহমান কথা বলেছেন।’

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘এটি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এ সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনরায় উল্লেখ করলাম।’

তিনি বলেন, ‘আপনারা গত ৮-৯ দিন থেকে যেভাবে প্রখর রোদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা তো করার কথা ছিল না। আগামী দিনে যেন এ আন্দোলন আর না করতে হয়, সেজন্য পূর্ণ জাতীয়করণের কথাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘কারণ মর্যাদার জায়গায় আপনাদের আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন। শিক্ষাকে আধুনিকীকরণের জন্য আপনারা কাজ করছেন। আপনারা আমাদের শিক্ষাগুরু। আপনাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করলাম।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে অন্তর্বর্তী সরকার আপনাদের যুক্তি সঙ্গত দাবির সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু কাঙ্ক্ষিত দাবি ২০ শতাংশ হয়তো আপনারা পাননি। সরকারকে বলব, ৫ শতাংশ পর্যাপ্ত নয়। বিশেষ বিবেচনা আপনাদের (শিক্ষকদের দাবি পূরণ) করতে হবে।’

এ সময় তার সঙ্গে দলের প্রশিক্ষণ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com