বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান আনসার মহাপরিচালকের সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় আরমান মিয়া নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৩ লাখ টাকার ক্ষতি: এক ব্যবসায়ী সহায়তা পেলেও দুশ্চিন্তায় দুজন নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ নিরসন: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, মোতায়েন ১৩ প্লাটুন বিজিবি কালিয়াকৈরে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে

জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান আনসার মহাপরিচালকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View
61

শেখ মোঃ কামরুজ্জামান

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দেশসেবায় আত্মনিয়োগের দৃপ্ত শপথ নিয়ে এই প্রশিক্ষণ সম্পন্ন করেন নবীন আনসার সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের সালাম ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি দেশের অর্থনীতি, বিভিন্ন শিল্পকারখানা এবং গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) সমূহের নিরাপত্তা রক্ষায় অঙ্গীভূত আনসার সদস্যদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। পাশাপাশি সদস্যদের সুযোগ-সুবিধা ও জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।

মহাপরিচালক জানান, দেশের পাঁচ হাজারের বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কেপিআই সুরক্ষায় প্রায় ৫৫ হাজারের অধিক অঙ্গীভূত আনসার সদস্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। জাতীয় নিরাপত্তা আরও সুসংহত করতে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সাথে সমন্বিত প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় ডাকাতির চেষ্টা প্রতিহত করা এবং বিভিন্ন স্থানে দুষ্কৃতকারীদের অপতৎপরতা রোধে আনসার সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্ব বাহিনীর মর্যাদা উজ্জ্বল করেছে। এছাড়া সদস্যদের বেতন বৃদ্ধি, রেস্ট প্রথা বাতিল, উন্নত আবাসন ব্যবস্থা এবং রেশনের পরিমাণ বাড়ানোর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়া ৬০ দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণে ৬৯২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সফলভাবে ৬২৭ জন প্রশিক্ষণ সম্পন্ন করেন। কুচকাওয়াজ শেষে তুরস্ক জেন্ডামেরি দলের প্রশিক্ষণ সহায়তায় একটি দাঙ্গা প্রতিরোধ মহাড়াও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com