শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
ফ্যামিলি কার্ড ও ভাতার জন্য টাকা নিলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত

গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View
46

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের গুরুদাসপুর উপজেলায় রাতের অন্ধকারে ঘরের বাইরে থেকে ছিটকিনি আটকে পিকআপ ভ্যানে করে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের একটি কৃষক পরিবারে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী কৃষকের নাম মো. আব্দুল জলিল। তাঁর গোয়ালঘর থেকে চুরি যাওয়া গবাদি পশুর মধ্যে রয়েছে দুটি গাভি, একটি এঁড়ে গরু এবং দুটি বকনা বাছুর।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৬ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ চোরের দল পিকআপ ভ্যান নিয়ে আব্দুল জলিলের বাড়িতে হানা দেয়। এ সময় তারা অত্যন্ত কৌশলে বাড়ির প্রতিটি ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়, যাতে পরিবারের কেউ ঘর থেকে বের হতে না পারেন। এরপর গোয়ালঘরের তালা ভেঙে বা অন্য উপায়ে পাঁচটি গরু পিকআপে তুলে দ্রুত এলাকা ত্যাগ করে চোরেরা।

পরে প্রতিবেশীরা এগিয়ে এসে বাইরে থেকে ঘরের ছিটকিনি খুলে দিলে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হন। এ সময় গোয়ালঘরে গিয়ে গরু না দেখতে পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন এবং দিশেহারা হয়ে পড়েন।

কৃষিনির্ভর এই পরিবারটির প্রধান সম্বল ছিল এই গবাদি পশুগুলো। একসঙ্গে পাঁচটি গরু হারিয়ে তারা এখন দিশেহারা এবং বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ধরনের অভিনব কায়দায় চুরির ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com