শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Title :
রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম

কুড়িগ্রামে দুধকুমার নদে অভিযান: ৭টি অবৈধ ড্রেজার জব্দ ও ভাঙন রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫০ Time View
87

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভূরুঙ্গামারী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় আরও ৩টি ড্রেজার নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ইসলামপুর এলাকায় দুধকুমার নদে ১০টি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। নদের তীররক্ষা বাঁধের খুব কাছ থেকে বালু তোলার ফলে বাঁধটি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা তীব্র ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন।

অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। জব্দকৃত ৭টি ড্রেজারের মধ্যে ৫টি থানায় আনা হয়েছে এবং গভীর পানিতে থাকা বাকি ২টি স্থানীয় ইউপি সদস্য আবদুল কালামের জিম্মায় রেখে পরবর্তীতে থানায় হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিলুর রহমান জানান, নদ-নদী এবং তীররক্ষা বাঁধ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com