মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Title :
সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

বড়াইগ্রামে বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুর ১৬তম মৃত্যুবার্ষিকীতে দ্রুত বিচারের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View
51

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনপাড়া পৌরসভার বাবু চত্বরে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দীর্ঘ ১৬ বছরেও চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো আশ্বাস দেন।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নিহত বাবুর স্ত্রী মহুয়া নূর কচি, বড়াইগ্রাম উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক বকুল, জেলা বিএনপির সদস্য এম লুৎফর রহমান, বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা অধ্যক্ষ আরসাফ আলী ও জামাল উদ্দিন আলী, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবি এম ইকবাল হোসেন রাজু, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সালমান হাফিজ এবং সাধারণ সম্পাদক প্রিন্স প্রমুখ।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর সন্ত্রাসী হামলায় নিহত হন বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ২৯ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নাটোর কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে থানা-পুলিশ ও র‍্যাবসহ মোট নয়জন তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত করেন। অভিযোগপত্রে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেনসহ ৪৪ জনকে আসামি করা হয়েছে। তদন্তকালে এক আসামি মারা যাওয়ায় তাঁর নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com