মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮ শেরপুরে বিপিএটিসির ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কর্মশালা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: নথিতে অসঙ্গতি পাওয়ায় ওসি ও তদন্ত কর্মকর্তাকে আদালতের তলব ১০৬ বছর বয়সেও কর্মমুখর রামগঞ্জের বাদশা মিয়া, শুটকি বিক্রি করে হয়েছেন সমাজের অনুপ্রেরণা বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View
48

সুলতান আহমেদ ময়না শেরপুর জেলা

দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শ্রমিক দল, শহর শ্রমিক দল, সদর উপজেলা শাখা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত একটি বর্ণাঢ্য র‍্যালি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্তমঞ্চে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেনের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এবং সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ ও বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদের ওপর কড়া নজর রাখা হচ্ছে। শেরপুরের মাটিতে কোনো ধরনের অরাজকতা বা দেশবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। যেকোনো অপচেষ্টা সাধারণ শ্রমিক ও জনতাকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে এবং ষড়যন্ত্রকারীদের আটক করে আইন-শৃঙ্খলার হাতে সোপর্দ করা হবে।

সভাপতির বক্তব্যে শওকত হোসেন বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় শ্রমিক সমাজ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

এ সময় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, সাবেক সহ-সভাপতি ও বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, শহর শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমান নয়ন ও সাধারণ সম্পাদক আলম বাদশা, থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com