রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
3

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ কমাতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে শনিবার পৌর শহরের লক্ষ্মীকোল বাজারসংলগ্ন বড়াল নদীতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অভিযানের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং দৈনিক চলনবিল প্রবাহের প্রতিনিধি গাজী মখলেছ।

উদ্বোধনী দিনে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সম্মিলিতভাবে নদীর পানির উপরিভাগে জমে থাকা কচুরিপানা এবং নানা ধরনের পলিথিন ও বর্জ্য অপসারণ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের নদী বা এর তীরে দোকানের বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার কঠোর নির্দেশনা দেন।

ইউএনও জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে তিন মাসব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বড়াল নদী পরিষ্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের ব্যবসায়ীসহ পৌরবাসীকে নিজ নিজ দোকানের বা বাড়ির বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে ফেলার অনুরোধ জানানো হয়েছে, যা পরবর্তীতে পৌরসভার কর্মীরা এসে নির্দিষ্ট স্থানে অপসারণ করবেন।

তিনি আরও বলেন, মশাবাহিত রোগের ঝুঁকি এড়াতে প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আশপাশ ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। এছাড়া কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত সচেতনতাই পারে ডেঙ্গুর হাত থেকে সমাজকে সুরক্ষিত রাখতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com